×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১২৩ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর :


জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতিসহ ২৮টি সমবায় সমিতির গ্রাহকরা জমাকৃত টাকা ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে “সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটি”-এর আহ্বানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ভুক্তভোগী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা এক নারী গ্রাহককে দেখা যায় রান্নার উপকরণ—হাড়ি, পাতিল, কাঁথা, বালিশ, থালা-বাসন, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও মরিচসহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছেন। তিনি বলেন, “আমরা ঘর ছেড়ে এসেছি, টাকা না পাওয়া পর্যন্ত এখানেই থাকব। এখন এই চত্বরই আমাদের ঘর।”

অবস্থান কর্মসূচির কারণে উপজেলা পরিষদ এলাকায় সব ধরনের সরকারি অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তাজনিত কারণে অফিসে অবস্থান করতে পারছেন না বলে জানা গেছে।

উদ্ধার সহায়ক কমিটির সভাপতি শিবলুল বারী রাজু চেয়ারম্যান বলেন, “মাদারগঞ্জের ২৮টি সমবায় সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহকের সাড়ে সাত শ’ কোটি টাকার আমানত আটকে আছে। প্রশাসনের তদারকির অভাবেই এসব প্রতারণা ঘটেছে। আমরা দাবি করছি, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও পরিচালকদের দ্রুত গ্রেপ্তার করে গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হলেও ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat