×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ১৭৩ বার পঠিত
রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজিত কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ রুহুল আমিন, দুর্গাপুর থানার এস.আই মো. শিপন, উপজেলা মৎস্য অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আ.ন.ম রাকিবুল ইউসুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আসিফ।

প্রধান অতিথি তার বক্তব্যে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন এবং এ সমস্যা নির্মূলে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat