×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২২২ বার পঠিত

ইরাকের শক্তিশালী ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী বাগদাদকে বিদ্রোহী হামলার বিরুদ্ধে দামেস্ক সরকারকে সমর্থন করার জন্য সিরিয়ায় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে।

বাগদাদ থেকে এএফপি জানায়, কাতায়েব হিজবুল্লাহ বা হিজবুল্লহ ব্রিগেড সোমবার গভীর রাতে ইরানপন্থী টেলিগ্রাম চ্যানেলে  শেয়ার করা এক বিবৃতিতে এই আবেদন জানিয়েছে।

উদ্ধৃতিগুলো এটির অফিসিয়াল সাইটেও পোস্ট করা হয়। ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার উত্তর আলেপ্পো নগরী দখল করায়, প্রতিবেশী ইরাকের রাজনৈতিক ও নিরাপত্তা বৃত্তে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’র অংশ কাতায়েব হিজবুল্লাহর একজন মুখপাত্র বলেন,  গোষ্ঠীটি এখনও তাদের নিজস্ব যোদ্ধা মোতায়েনের সিদ্ধান্ত  নেয়নি, তবে বাগদাদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মুখপাত্র বলেন,‘আমরা বিশ্বাস করি যে, ইরাক সরকারের উচিত সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে নিয়মিত সামরিক বাহিনী পাঠানোর উদ্যোগ নেওয়া, কারণ এই দলগুলো ইরাকের জাতীয় নিরাপত্তা ও অঞ্চলের জন্য হুমকিস্বরূপ।’

এর আগে কাতায়েব হিজবুল্লাহ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সাথে যুদ্ধ করেছে। ইরাকে, এটি সাবেক আধাসামরিক বাহিনীর  জোট হাশেদ আল-শাবি’র অংশ,  জোটটি বর্তমানে নিয়মিত সশস্ত্র বাহিনীর সাথে একীভূত হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর নির্দেশে জোটটি ইরাকের সীমানার বাইরে জড়িত থাকার কথা অস্বীকার করে।

২০১৪ সালে ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থানের কারণে ইরাক ক্ষতবিক্ষত হয়ে পড়ে। ২০১৭ সালে পরাজিত হওয়ার আগে জিহাদি গোষ্ঠিটি দেশের প্রায় এক তৃতীয়াংশ দখল করে নেয়।

সোমবার, ইরাক বলেছে তারা সিরিয়ার সাথে তার ৬০০-কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সাঁজোয়া যান পাঠিয়েছে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সরকারি বাহিনীকে সমর্থন করার জন্য প্রায় ২০০ ইরানপন্থী ইরাকি যোদ্ধা মোতায়েন করার কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat