×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৪
  • ০ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করে উপজেলা প্রশাসন। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার  নেতৃত্বে এ অভিযান ।

 অভিযানে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে  লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে। সুযোগ বুঝে দিন রাতে এসব বালু চট্টগ্রামসহ বিভিন্ন জেলা উপজেলায় পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী  অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে  অভিযান চালানো হয়। এ সময় তিনি সাতটি স্থানের ১ লাখ ৮০ হাজার ফুট বালু জব্দ করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী সোমাইয়া আক্তার বলেন, ‘লামায় যোগদানের পর অবৈধ বালুর বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat