×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৯
  • ২০ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় তিন ভারতীয় নাগরিকসহ মোট নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন—পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের শিবানী সিং (২৭), নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেবকুমার বিশ্বাস (৩৩) এবং তাঁর কন্যা দেবশ্রী বিশ্বাস (১৪)।

অন্যদিকে আটক হওয়া ছয় বাংলাদেশি নাগরিক হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বিষ্ণুপুর গ্রামের শুভজিৎ দাস (২৪), টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া গ্রামের দুলালী বিশ্বাস (৩৭), বরিশালের আগৈলঝাড়া থানার রাজিহার গ্রামের অঞ্জনা শীল (১৯), পিরোজপুরের নেছারাবাদ থানার গণকপাড়া গ্রামের পূর্ণিমা মৃধা (২০), ঝিনাইদহের মহেশপুর থানার অনন্তপুর গ্রামের বশির মোল্লা (৩৬) এবং একই থানার ডাকাতিয়া উত্তরপাড়া গ্রামের তানজিল (৩৪)।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে সীমান্ত পিলার ৬১-আর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে বাংলাদেশের সীমানার ভেতর হালদারপাড়া গ্রামের ইছামতি নদীর ওপর বাঁশের সাঁকোর কাছ থেকে তাদের আটক করা হয়। উক্ত সফল অভিযানে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপির হাবিলদার আব্দুল আজিজ।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান গণমাধ্যমকে জানান, আটককৃত নয়জনকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ভারতীয় নাগরিকদের পরিচয় যথাযথভাবে যাচাই করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বৈধপথে বাংলাদেশে এসে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরবর্তীতে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যাওয়ার প্রাক্কালে বিজিবির হাতে ধরা পড়েন তারা। এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে অপর ছয় বাংলাদেশি নাগরিককেও আটক দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat