×
সদ্য প্রাপ্ত:
মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৪৫ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদ কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। চুরি, ডাকাতি, জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় ডাসার থানার এস আই মো. মান্নান হোসেন মোল্লা, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাসুদ, সানমন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দা ইশরাত ইমাম, কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম এবং ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল রহমান আজাদ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat