×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ২৩৩ বার পঠিত
ডেস্ক নিউজ :

ভিসা প্রক্রিয়া সহজ এবং কম খরচে উন্নত চিকিৎসার আশায় ভারতমুখী হয়েছিলেন বাংলাদেশি রোগীরা। গেল কয়েক বছরে ভারত যাওয়ার হারও বেড়েছিল। আগের অর্থ বছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ভারতের মেডিকেল ভিসা ইস্যুর হার প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায়। তবে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ভিসা ইস্যু কমিয়ে দেয় ভারত।

শেষ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলে তলানিতে গিয়ে ঠেকে ঢাকা-দিল্লি সম্পর্ক। পরে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দেয় দেশটি। এক পর্যায়ে টুরিস্ট ভিসা ছাড়া বাকি সব ক্যাটাগরিতে স্বল্প পরিসরে ভিসা দেয়া শুরু করে ভারত। তবে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক সংখ্যায় মেডিকেল ভিসা দেয়ার ব্যাপারে গরিমসি শুরু করছে মোদির দেশ।

মেডিকেল ভিসার জন্য আবেদন জমা দেয়ার শিডিউল নিতে স্লট সিস্টেম করে ভারতীয় দূতাবাস। কিন্তু সময় স্বল্পতা এবং নিয়মিত সার্ভারে কারিগরি ত্রুটি থাকায় দিনের পর দিন অপেক্ষা করেও স্লট নিতে ব্যর্থ হচ্ছেন আবেদনকারীরা। ফলে দৌরাত্ম বেড়েছে দালালদের। এক্ষেত্রে জরুরি প্রয়োজনেও ভিসা না পেয়ে বিপাকে পড়েছেন অসুস্থ ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat