×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ২২৪ বার পঠিত
মোঃ সুমন, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেয়া সেই  নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে।  দোহার উপজেলা থেকে তাকে শরীয়তপুর জেলার সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা, এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

ইলোরা ইয়াসমিন গত ৮ সেপ্টেম্বর, ২০২৪ সালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মস্থল দোহারে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেন এবং ক্যামেরার সামনে কোন ধরনের বক্তব্য দিবে না বলে জানায় । এ ঘটনার পর থেকে এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে দুরত্ব বাড়তে থাকে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ইউএনও’র এমন আচরণে মিশ্র প্রতিক্রিয়ার সৃৃষ্টি হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে (ডিসি) অবগত করা হলে বিষয়টি অনাকাঙ্খীত বলে মন্তব্য করে। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পরও তিনি তার জায়গায় অনড় থাকা অবস্থায় তাকে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat