×
সদ্য প্রাপ্ত:
আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ২২২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  ভোট গ্রহন কর্মকর্তা (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়  ভোটগ্রহন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। 

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম, জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশারফ সহ সকল প্রিজাইডিং অফিসার গর্ণ।

এ সময় জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, এবার উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটগ্রহন কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি করণীয় সর্ম্পকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat