×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৮১ বার পঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ সেবামূলক সংগঠন  নেত্রকোনার মদনের হেল্পিং সোসাইটির প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী মেহেদী হাসান আল আমিন এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক প্রতিবন্ধী বা প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

হেলপিং সোসাইটি ওলামা পরিষদের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মুফতি রাজনের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ শাহ আলম মিয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ও মদন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপজেলা চানগাঁও ইউনিয়নের চকপাড়া মোড়লপাড়া গ্রামে( ৮ এপ্রিল )রোজ সোমবার আল মদিনা ইসলামিক সেন্টার  মহিলা মাদ্রাসা কার্যালয়ে শতাধিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী লোকজনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

ওলামা পরিষদের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যানের মুফতি আনোয়ার হোসেন বলেন, হেলপিং সোসাইটি একটি সামাজিক আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে তারা, সব সময় অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করে হেলপিং সোসাইটি সংগঠনটি। হেলপিং সোসাইটির সংগঠনের যারা এ কার্যক্রমের সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি।

প্রধান অতিথি মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া হেল্পিং সোসাইটির প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী  মেহেদী হাসান আল আমিন কে প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী, হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে  হত দরিদ্র পরিবারকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান, সমাজের প্রতিটি বিত্তবান প্রভাবশালীদেরকে হতদরিদ্রদের পাশে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য  আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat