×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৯
  • ২৭ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর থানাধীন চকবাড়িয়া দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চকবাড়িয়া দক্ষিণপাড়ায় রুহুল আমিনের ভাড়াটিয়া এক ব্যক্তি জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মো. আব্দুল জব্বারের হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলো উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat