×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ৩৮ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত এক যুবকের পুলিশি এনকাউন্টারে মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার (২৭ অক্টোবর ) ভোর রাতে ঘটনার পুননির্মাণ করতে গিয়ে এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত যুবকের নাম প্রহ্লাদ দাস। পুলিশ সূত্রের দাবি, ঘটনার পুননির্মাণের সময় অভিযুক্ত প্রহ্লাদ পুলিশের রিভলবার ছিনিয়ে গুলি চালান। এতে এক পুলিশ কর্মী আহত হন।

আত্মরক্ষা করতে গিয়ে পুলিশ পাল্টা ৪ রাউন্ড গুলি চালায় বলে দাবি করা হয়েছে। সেই গুলিতে আহত হন প্রহ্লাদ ও। পরে তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার (২৫ অক্টোবর ) গাইঘাটায় এক প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে উদ্ধার হয় ১৭ বছর বয়সি এক কিশোরীর বিবস্ত্র ও ক্ষত বিক্ষত দেহ।

পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে কিশোরীকে। এই ঘটনায় এদিনই নিহত কিশোরীর পরিবারের এক আত্মীয় প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রে খবর, মঙ্গলবার (২৭ অক্টোবর ) ভোর রাতে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। ঘটনার পুননির্মাণের সময়ই পুলিশের সঙ্গে অভিযুক্তের সংঘর্ষ হয় বলে দাবি। তবে এই এনকাউন্টারের ঘটনায় পুলিশের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat