×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ৩৭ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা সংবাদদাতা।।

মাদারীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাদারীপুর সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. ম. নকীবুল বারী, বিআরটিএ মাদারীপুর সার্কেলের সহকারী পরিচালক মো. আমির হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আব্দুল আলিম, শ্রমিক ও পরিবহন খাতের নেতৃবৃন্দ এবং বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা, গাড়িতে সিটবেল্ট ব্যবহার এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় যানবাহন চালানোর ঝুঁকি তুলে ধরা হয়।

কর্মসূচিতে সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat